সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিত চক্রটি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে সুন্দরী নারীদের নিয়ে গড়ে তোলা একটি প্রতারক চক্রের মূলহোতা বীনা রানী ওরফে মুক্তা ওরফে সুমিসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘবদ্ধ চক্রটি প্রেমের ফাঁদে ফেলে সহজ-সরল মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। চক্রের নারী সদস্যদের প্রেমে পড়ে অনেকেই সব হারিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে কচি (৩৪), আহসান হাবীব (২৫), বিষ্ণু রায় ওরফে আকাশ (১৯), সেকেন্দার রাজা (২৮), শ্যামল ওরফে নুর ইসলাম (৫৫), সোহাগী ওরফে রাজিয়া (৩২), জোনাকি ওরফে তিশা (২১), জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাতি (২০), শাহনাজ (৩৫) ও লিজা মনি (১৯)।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ওসি আব্দুল রশিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ মার্চ প্রেমের ফাঁদে ফেলে নীলফামারীর এক ব্যবসায়ীকে রংপুর নগরীর নুরপুর করবস্থান এলাকার চারতলা বাড়িতে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে মারধর করা হয়। একই সঙ্গে তাকে জিম্মি করে আড়াই লাখ টাকা ও তার বন্ধুর কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় মামলা হলে গত বৃহস্পতিবার দুপুরে নগরীর ধাপ এলাকা থেকে চক্রের মূলহোতা বীনা রানীকে গ্রেফতার করে পুলিশ। বীনা রানীর দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন এলাকা থেকে চক্রের আরও ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে চক্রের সদস্যরা সহজ-সরল মানুষকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। সম্প্রতি বীনা রানীর প্রতারণার ফাঁদে পড়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের এক কর্মকর্তা ৮৫ হাজার দিতে বাধ্য হন। ওই ব্যক্তি বীনার বিরুদ্ধে থানায় মামলা করেন। প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া এই চক্রের মূলহোতা বীনার বিরুদ্ধে দুটি মানবপাচার মামলাও রয়েছে।

গ্রেফতারকৃতদের কাছে থাকা ১৩টি মোবাইল, মানুষকে জিম্মি করে নেওয়া তিনটি এটিএম কার্ড ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা