সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি চলছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন চলছে শ্রেণী কক্ষসহ বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।

সরকারি ঘোষণা মোতাবেক যেকোন সময় বিদ্যালয় খোলার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে অনেক শিক্ষক করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন।

শিক্ষকরা জানালেন, শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ের প্রবেশের পর হাত-মুখ ধুতে পারে সেজন্য বিদ্যালয়ের সামনে একাধিক পানির ট্যাপ স্থাপন করা হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারসহ বিনামূল্যে মাস্ক দেওয়ারও কথা বলা হয়েছে। শ্রেণী কক্ষে আসন বিন্যাসের ক্ষেত্রে শারীরিক দুরত্বও নিশ্চিত করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউদ্দিন জানিয়েছেন, শিক্ষকরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতিসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা