সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : জমি-জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর হরিপুর-বোর্ডঘর পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হরিপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মজিবুর রহমান (৫৩)।

পুলিশ জানায়, নিহত মজিবুর রহমানের সাথে প্রতিপক্ষ হরিপুর এলাকার মৃত আলহাজ তোসলিম উদ্দিনের ছেলে মোশারফের দীর্ঘদিন থেকে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এমনকি এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও সকালে মোশাররফের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ঐ জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এসময় নিহত মজিবুর বাধা দিতে গেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মজিবুরকে ধাক্কা দিলে তিনি গর্তে পড়ে যায়। সেখানেই অজ্ঞান হয়ে যান তিনি।

পরে স্থানীয়রা তাকে অটোরিকশাতে করে অজ্ঞান অবস্থায় মজিবুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে এবং মামলার প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা