সারাদেশ

অসময়ে পানি বৃদ্ধি, বোরো আবাদ ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অসময়ে পানি বৃদ্ধির কারণে বোরো ধান আবাদে ব্যাহত হচ্ছে। জেলার এ উপজেলাটি নদীবেষ্টিত একটি উপজেলা। এখানে নিচু জমির সংখ্যাই বেশি। নিচু জমিতেই বোরো ধান ভালো হয় । আর এ উপজেলা নিচু জমিতে এক ফসল হিসেবে বোরো আবাদ করে এখানকার স্থানীয় চাষিরা। ফাগুনের মাঝামাঝি এই সময় অতি পানি বৃদ্ধির ফলে বোরো ধানের জমিতে পানি জমে গেছে। আর ধানের গোঁছায় নতুন কুড়ি বা কুশি কম হচ্ছে। এখানকার কৃষকরা আবার বলছে। আমাদের উপজেলাটি নদী বেষ্ঠিত এলাকা হওয়াতে বছরের পর বছর শাখা নদীগুলোয় পলি জমে যায়। আর এখন অসময়ে পানি বৃদ্ধি পাচ্ছে। আরও বলেন, এবছর দক্ষিণা বাতাস ও অতি গরমে পানি বৃদ্ধির আরও একটি কারণ।

সরেজমিন দেখা যায়, উপজেলা গজারিয়া ইউনিয়নের ধানের জমিতে পাতলা পাতলা ধানের চারা। নতুন কুড়ি বা কুশি নেই বললেই চলে। এছাড়াও উপজেলার ইমামপুর ইউনিয়নেরও একই চিত্র। নিচু জমিতে অতিরিক্ত পানি জমে আছে। নতুন কুড়ি হচ্ছে কম।

ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামের কৃষক ও গ্রাম কৃষি সমিতির সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ বলেন, আমি গ্রামের দক্ষিণের চকের ৭০ শতাংশ নিচু লামছি জমিতে বিআর-২৯ ধান আবাদ করেছি। অসময়ে অতি পানি হওয়াতে ধানের কুড়ি কম হচ্ছে। আবার কিছু কিছু ধানের গোছা মরে যাচ্ছে। এই সময় এতো পানি হয়েছে। এমনতো আর আগে দেখি নাই।

গজারিয়া ইউনিয়নের গোসাইরচরের কৃষক সোহেল সিকদার জানান, আমরা ১ একর ২০ শতাংশ জমিতে বিআর-২৯ ধান চারা রোপণ করেছি। অসময়ে পানির কারণে চারা অনেক মারা গেছে। এখন চারা রোপণ আর সম্ভব না। আমার মতো এ এলাকার ৪০ থেকে ৫০ জন কৃষকের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নূর বলেন, উপজেলাটি নদী বেষ্টিত। এমন সময় পানি বৃদ্ধির কারণে ধানের চারা মারা গেলে কিছু করার নেই। তবে পানি কমলে কিছু চারার নতুন কুশি গজানোর সম্ভাবনা আছে।


সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা