সারাদেশ

ছিনতাইয়ের শিকার ভিক্ষুককে ইউএনও’র সহায়তা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে টাকা ছিনতাইয়ের শিকার বৃদ্ধা ভিক্ষুককে আর্থিক সহায়তা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৩ মার্চ) সকালে পৌর এলাকার ১০নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় ভিক্ষুক মহেলা বেগমকে (৮৫) দেখতে তার বাড়িতে যান এবং বৃদ্ধার ছেলের বাড়িতে মহেলা বেগমের খোঁজ খবর নেন।

ইউএনও সেই বৃদ্ধাকে আর্থিক সাহায্য করেন ও মহেলা বেগমকে একটি বাড়ি করে দেবার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১ মার্চ বিকেলে বাসার সামনে ভিক্ষুক মহেলা বেগম তার জমানো টাকা নিয়ে ওষুধ ক্রয়ের জন্য যাচ্ছিল। এ সময় হঠাৎ মাথা ঘুরে যাওয়ায় তিনি বাড়ির সামনের সড়কে বসে পড়েন। সেখানেই আঁচল থেকে টাকা খুলে গুনছিলেন। ওই সময় দুই তরুণ তার হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মুন্সিপাড়া এলাকায় একজন বৃদ্ধা ভিক্ষুক মানবতার জীবন যাপন করছেন। সেই সাথে আজ সকালেই জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমি মহেলা বেগমের সাথে এসে দেখা করে তাকে স্বল্প কিছু আর্থিক সহযোগিতা করেছি।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো এই বৃদ্ধা নারীকে তার জায়গায় একটি ঘর তৈরি করে দেওয়ার।


সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা