সারাদেশ

১৫ ফুটের অজগর সুন্দরবনে অবমুক্ত

শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটে বলেশ্বর নদ থেকে ৩০ কেজি ওজনের একটি অজগর ধরা হয়। পরে ১৫ফুট লম্বা এই সাপটিকে বনবিভাগে হস্তান্তর করলে সোমবার (১ মার্চ) রাতে তারা সুন্দরবনে সেটি অবমুক্ত করে।

শরণখোলা উপজেলার উত্তর সাউলখালী গ্রামের জেলে লোকমান হাওলাদার সোমবার বিকেল পাঁচটার দিকে নৌকায় মাছ ধরছিলেন বলেশ্বর নদে। ঠিক তখনই তার নৌকার পাশ ঘেঁষে বিশাল এক অজগর কূলের দিকে সাঁতরে আসছিল। এসময় তিনি সঙ্গীয় জেলেদের নিয়ে কৌশলে ধরে ফেলেন অজগরটি।

উত্তর সাউথখালী ওয়ার্ডে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হালিম শাহ জানান, জেলেরা অজগরটি নদীতে ভাসতে দেখে ধরে কূলে নিয়ে আসেন। সন্ধ্যা ৭টার দিকে বনবিভাগকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. আ. মান্নান জানান, বলেশ্বর নদ থেকে জেলেরা অজগরটি ধরে তাদেরকে খবর দেন। ১৫ফুট অজগরটির ওজন প্রায় ৩০কেজি হবে। রাত ৮টার দিকে সাপটি বগী স্টেশন অফিস সংলগ্ন বিশ্ব ঐতিহ্য সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সান নিউজ/এসএসআইকে/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা