সারাদেশ

সিংগাইরে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ মার্চ ) সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে সিংগাইর সরকারী কলেজের ভিপিও ছিলেন।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মিরু এক বন্ধুকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। সিংগাইর পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুটি সিএনজি থেকে ৮/১০ জন মিরুর ওপর হামলা করে। পরিবহন শ্রমিক লীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে তারা হামলা চালায়।

এসময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশাকরি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা