সারাদেশ

ফরিদপুরে আটরশি জমিদার বাড়ি রক্ষার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি জমিদার বাড়ি রক্ষার্থে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ৩৪ টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এই কর্মসূচীর আয়োজন করে ‘আটরশি জমিদার বাড়ি রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।

মঙ্গলবার (২ মার্চ ) বেলা ১০ টায় জমিদার বাড়ির সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। একই দাবীতে বেলা ১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী শেষে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাইশরশি জমিদার বাড়ি শুধুমাত্র ফরিদপুর নয় দেশের ঐতিহ্য। বাইশরশি জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক স্থাপনা, এটাকে সংস্কার করা হলে দেশবাসী এটির ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে। একটি চক্র এই বাড়িটি ভেঙে ফেলে জায়গা দখলের পায়তারা করছে।

অবিলম্বে সরকারকে বাড়িটি রক্ষা করে প্রত্মতাত্বিক নির্দশন ঘোষণা করতে হবে, অন্যথায় আগামীতে আরও জোরালো আন্দোলনে নামবে ‘আটরশি জমিদার বাড়ি রক্ষা আন্দোলন’।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা