সারাদেশ

চমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধরা নেতাকর্মীরা ছাত্রাবাসের বেশকিছু কক্ষ ভাঙচুর করেছে।

মঙ্গলবার (২ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে কলেজের বিভিন্ন ছাত্রাবাসের কক্ষ ভাঙচুর করে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীরা।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাস দখল নিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এদিকে চমেক সংঘর্ষের খবর পেয়ে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও কাজেম আলী কলেজেও দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করেছে। এতে মহানগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা