সারাদেশ

নাটোরে পালিত হয়েছে দৈনিক সময়ের আলোর দুই বছরপুর্তি

নিজস্ব প্রতিনিধি, নাটোর : দুই বছরপুর্তি এবং তিন বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে নাটোরে পালিত হয়েছে দৈনিক সময়ের আলো’র বছরপুর্তি অনুষ্ঠান। মঙ্গলবার (২ মার্চ ) বেলা সাড়ে ১১টার দিকে পত্রিকারটির স্থানীয় প্রতিনিধির আয়োজনে শহরের কানাইখালি এলাকায় ইউনাইটেট প্রেসক্লাবে এ অনুষ্ঠান পালিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সমকাল ও একুশে টিভির নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলুর সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার লিটন কুমার শাহা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক সময়ের আলো’র নাটোর প্রতিনিধি মোহাম্মাদ সুফি সান্টু।

দৈনিক সময়ের আলো’র প্রকাশনাকে স্বাগত জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা, এনটিভির নাটোরের ষ্টাফ রিপোর্টার হালিম খাঁন, সময় টিভির নাটোর প্রতিনিধি আল-মামুন, বৈশাখী টিভির নাটোর প্রতিনিধি ইছাহক আলী, মাই টিভির মোলাম মোস্তফা প্রমূখ।

তার আগে অনুষ্ঠানে অতিথিবৃন্দদের ফুলের তোরা দিয়ে বরণ করা হয়। এসময় নাটোর জেলা পর্যায়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি এবং ইউনাইটেট প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, দেশে সাংবাদিকতার পেশাদারিত্বে সময়ের আলো’র ভূমিকা অগ্রগণ্য। দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ ও মতাশ্রয়ী লেখার সমাবেশ ঘটিয়ে পত্রিকাটি ৩য় তম বছরে পদার্পণ করছে। এটি দেশের মুদ্রণ মাধ্যমে একটি বলিষ্ঠ পদক্ষেপ।

এসময় বক্তারা আরও বলেন, একটি সংবাদপত্রের আয়ু নির্ভর করে তার পাঠকসংখ্যার ওপর, আর পাঠকসংখ্যা নির্ভর করে তার বিশ্বাসযোগ্যতার ওপর। প্রতিটি সংবাদপত্রের কিছু দর্শন থাকে, তথ্য ও খবর পরিবেশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই দর্শন প্রভাব ফেলে। আমরা অনেক সময় নিরপেক্ষতার কথা শুনি। আমি মনে করি, কোনো সংবাদপত্রের সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। কারণ নিরপেক্ষতার মাপকাঠি নিয়েই বিতর্ক হতে পারে। সেক্ষেত্রে আমি বলব, পরিবেশিত সংবাদটি যেন পত্রিকাটির দর্শনের মধ্যে থেকে যতটা সম্ভব ব্যালেন্সড হয়।

সময়ের আলো’র সাংবাদিক এবং সব কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা এবং পত্রিকাটি দিন দিন আরও সমৃদ্ধ হবে, জনগণের আরও কাছাকাছি নিজেকে উপস্থাপন করবে, এটাই প্রত্যাশা করেন।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা