সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধান

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়কের জন্য ১০ দফা দাবীতে মানববন্ধান করেছে 'বেটার চাঁপাইনবাবগঞ্জ' নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২ মার্চ )সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে সড়কে দূর্ঘটনায় প্রাণহানী চরম আকার ধারণ করায় উদ্বিগ্ন জেলাবাসী। পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে নানা অনিয়ম, অদক্ষতার কারণে এসব দূর্ঘটনা ঘটছে।

বেটার চাঁপাইনবাবগঞ্জের শামিম আখতার মানববন্ধনে বলেন, আমাদের জেলাসহ সারাদেশে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। জেলা প্রশাসকের কাছে অনুরোধ করবো মানুষ পথ চলতে গিয়ে যেন আর মারা না যায় সে ব্যবস্থা করতে।

এসময় সদর উপজেলা থেকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পর্যন্ত ৪ লেনের রাস্তা, মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ১০ দফা দাবী জানানো হয়।

পরে সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা