সারাদেশ

বাঘাইছড়িতে গুলি করে ইউপি সদস্য হত্যা

নিজস্ব প্রতিনিধি, : রাঙামাটি জেলার বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়েই (দ্বিতীয় তলায়) উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসে বসে থাকা নিহত সমর বিকাশ চাকমাকে একজন সন্ত্রাসী গুলি করে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় ইউপি সদস্য সমর বিকাশ চাকমা। গুলির শব্দে প্রকোম্পিত হয়ে উঠে উপজেলা পরিষদ চত্বর।

আতংকে পালিয়ে যায় অফিসের কর্মকর্তা কর্মচারিরা। এটি পরিকল্পিত এঘটনা বলে অনেকে সন্দেহ করেছেন। রুপকারি ইউপি সদস্য সমর বিকাশ চাকমা(৩৫) জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য। তবে ঘটনা ঘটিয়ে জেএসএস সন্তু লারমা গ্রুপের সদস্যরা।

এঘটনায় উপজেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে বিষয়টি নিয়ে উদ্ধেগ প্রকাশ করছেন। থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাঘাইছড়ি সদরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ,বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, তিন জন সন্ত্রাসী একটি মোটরসাইকেল যোগে এসে ২জন সন্ত্রাসী আমার অফিসের নিচে ছিল। বাকি একজন অস্ত্র নিয়ে দ্বিতীয় তলায় পিআইও অফিসে ঢুকে রুপকারি ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার সমর বিকাশ চাকমাকে গুলি করে পালিয়ে যায়।

নিহত ইউপি সদস্য সমর বিকাশ চাকমা পিআইও অফিসে একা বসাছিল। ওই অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে চলে যায়। ঘটনা ঘটার সময় পিআইও সাহেব আমার অফিসে বসাছিল।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মধ্যে পিআইও অফিসে একজন জনপ্রতিনিধি বসা ছিল সে সময় একদল সন্ত্রাসী অস্ত্র দিয়ে ওই ইউপি সদস্যকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের সবাই উদ্ধেগ প্রকাশ করছে। তবে কে বা কারা এ কাজ করেছে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/কামাল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

গজারিয়াতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ গ্রেপ্তার এক, দেশীয় অস্ত্র উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জ...

গুড গভরনেন্স ফোরাম এর নির্বাচনী জনমত জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই শুরুর আগেই নির্বাচনী মাঠের সমীক...

মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত...

জয়-পরাজয় মেনে নিন: সিইসি

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাঙ্গাবালীতে ব্যাপক প্রস্তুতি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আর...

জয়-পরাজয় মেনে নিন: সিইসি

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান...

শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী ধৃত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তা...

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হ...

৭৪ লাখ টাকাসহ বিমানবন্দরে ধৃত জামায়াত নেতা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা