সারাদেশ

আনোয়ারায় ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে র‌্যাব। সোমবার ( ২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার দীঘিরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি এলাকার মো. আফসারের ছেলে নিজাম উদ্দিন (২৭)।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটকের পর ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিষয়টি স্বীকার করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, আসামি দুইজনকে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি সকালে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/ইব্রাহিম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা