প্রতীকী ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

আরও পড়ুন: ন্যাটোতে যোগ দেবে সুইডেন

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের আনোয়ারা থানার ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পটিয়া থানার জিরি গ্রামের বাসিন্দা শফিউল আলমের স্ত্রী কহিনুর আকতার (৩৫), তাদের দুই ছেলে মিরাজ (২৩) এবং মানিক (১৭)। এ দুর্ঘটনায় কহিনুরের মেয়ে সুমাইয়া (১০) গুরুতর আহত হয়েছে। সুমাইয়া বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা মো.হাসান।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত কহিনুর ছেলে-মেয়েদের নিয়ে পটিয়া থেকে গুন্দ্বীপে বাবার বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় আটক করেছেন।

আরও পড়ুন: তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং থেকে নিহত কহিনুর তিন ছেলেমেয়ে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চাতরি চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। এসময় ডাকপাড়া ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই কহিনুর আকতার নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কহিনুরের দুই ছেলে মিরাজ, মানিক ও শিশু সুমাইয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মিরাজ ও মানিককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় মিরাজ ও মানিক নামের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা