সারাদেশ

শ্রীপুর পিকআপ চুরির ঘটনায় গাড়ির মালিকদের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বেশ কিছু দিন ধরে গাড়ি এবং গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটে যাচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ি থেকে। এতে করে গাড়ির মালিকেরা আতঙ্কে দিন কাটাচ্ছে।

উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের, ৫নং ওয়ার্ডের ধনুয়া ফরিদপুর এলাকার হযরত আলীর ছেলে ইদ্রিস আলীর পিকআপ মাহেদ্র ২০১৮ মডেলের একটি গাড়ী যাহার রেজি: নং ঢাকা মেট্রো ন ১৯-১৪০১, রোববার (২১ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় চুরি হয়।

চুরির ঘটনায় গাড়ীর মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ এখন পর্যন্ত চুরি হওয়া গাড়ীর তদন্ত করতে আসেনি এত এলাকাবাসি ও গাড়ীর মালিক দুঃখ প্রকাশ করেন।

শ্রীপুর মডেল থানায় অভিযোগ সুত্রে ও গাড়ীর মালিক ইদ্রিস আলী জানান, গাড়ীটি আমার ড্রাইভার বাবুল হোসেন এর মাধ্যমে পরিচালনা করে থাকি। ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গাড়ীর চাবী ড্রাইভার বাবুল আর. এ কে সিরাক্সি সংলগ্ন রাস্তার পুর্ব পাশে তালেবের গ্যারেজের সামনে রেখে চাবী নিয়ে ড্রাইভার বাবুল বাড়ি চলে যায়। পরের দিন সকাল ১১ টার দিকে জানতে পারি আমার পিকআপটি গ্যারেজের সামনে নাই। আমার গাড়ীটি চুরি হয়ে গেছে যাহার মুল্য ১৩ লক্ষ ৭০ হাজার টাকা।
বিভিন্ন জায়গায় খোজাখোজির পর না পেয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে আমার সন্দেহ বাবুল হোসেনের দায়িত্বে অবহেলার কারণে আমার পিকআপ চুরি হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, গাড়ী চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি সময়ের অভাবে তাৎক্ষণিক তদন্ত করতে যেতে পারিনি তবে দুই একদিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা