সারাদেশ

মূল্য ও মজুরি পরিসংখ্যান বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় আয়োজিত মূল্য ও মজুরি পরিসংখ্যান বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে পরিসংখ্যান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসলাম হোসেন এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি বলেন, পরিসংখ্যানকে কেন্দ্র করে দেশের সকল পরিকল্পনা গৃহীত হয়। পরিসংখ্যানকে বলা হয় উন্নয়ন পরিকল্পনার ভিত্তি। তাই তথ্য সংগ্রহের সাথে জড়িতদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। তথ্যগত ভুল থাকলে তা দেশ ও জাতির জন্য নেতিবাচক হতে পারে। তিনি সঠিক উৎস থেকে তথ্য সংগ্রহের ওপরও গুরুত্বারোপ করেন।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আওতাধীন ১০ জেলার ভোক্তার মূল্যসূচক, মূল্যস্ফীতি হার, মজুরি হার সূচক, গৃহনির্মাণ সামগ্রী মূল্য সূচক এবং বাড়ি ভাড়া সূচকের তথ্য সংগ্রহ ও সুপারভাইজিং কাজের সাথে জড়িত ৬০ জন কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ গোলাম মোস্তফা। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম এবং প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান মূল্য ও মজুরি পরিসংখ্যান বিষয়ে প্রতিমাসের ১১ থেকে ১৯ তারিখের মধ্যে ৪টি পৃথক দর ছকে মোট ১৩১৭ টি আইটেমের তথ্য সংগ্রহ করা হয়।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা