সারাদেশ

নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদী থেকে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া মোহাম্মাদ উল্লাহ (১৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেসকিউ ইউনিট।

সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় একটি ইট ভাটা সংলগ্ন কঁচা নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাহাজ শ্রমিক মোহাম্মাদ উল্লাহ নড়াইল জোলার সদর উপজেলার বাবুনগর গ্রামের নাজমুল হক মোল্লার ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত-১ রাবেয়া শিপিংয়ের কয়লা বোঝাই একটি জাহাজ মংলা বন্দর থেকে বাগেরহাট যাওয়ার পথে উপজেলার চন্ডিপুর-খোলপটুয়া এলাকায় কঁচা নদীর মোহনায় জাহাজটি নোঙ্গর করার সময় ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর ঐদিন বিকাল থেকেই ইন্দুরকানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে আজ নিখোঁজ হওয়ার ৫ দিনের মাথায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় ।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির জানান, বৃহস্পতিবার বিকাল থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। পরে আজ নিখোঁজ ঐ শ্রমিকের মরদেহ কচা নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা