সারাদেশ

জমি লিখে না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে জমি লিখে না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে আব্দুল মালেককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিনের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) রোববার মাগরিবের নামাজের পর চা তৈরি করার জন্য রান্না ঘরে যাচ্ছিল। এসময় তার মেজো ছেলো আব্দুল মালেক কুড়াল দিয়ে কোপ দেয় আনোয়ারা বেগমের মাথায়। পরে আত্মীয়-স্বজনরা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় আনোয়ারা বেগম। এঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। নিহত আনোয়ারা বেগমের মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, নাগেরপাড়ায় জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আর অভিযুক্ত ছেলে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা