সারাদেশ

আছমাউল মোড়েলকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার ডুমুরিয়ায় আছমাউল মোড়েল ওরফে জীবন (২৮) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- শুভংকর রায় (২৫), সুধাময় বালা ওরয়ে সুধাবৃন্দ বালা (৩০), অমিত বিশ্বাস (২৮) ও দিপংকর রায় (২৮)।

রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এদের বাড়ি ডুমুরিয়া থানার বান্দা উলোর ডাঙ্গা নামক স্থানে।

নিহত আছমাউল মোড়েল ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও ডুমুরিয়া থানার বাগদাড়ি নোয়াকাঠি এলাকার জহুরুল হক মোড়লের ছেলে। ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, আসামিরা মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে ১৯ অক্টোবর রাতে আছমাউলকে মোবাইল ফোনে ডেকে নেয়। পরের দিন ২০ অক্টোবর ডুমুরিয়ার খড়িয়ার ওয়াবদার নিকট থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক লস্কর জায়াদুল হক ২০০৮ সালের ৬ আগস্ট আসামির সকলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় আদালত এজাহারভুক্ত ৮ আসামিকে খালাস দিয়েছে।


সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা