সারাদেশ

ঘোড়াশাল সার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী প্রতিনিধি: ঘোড়াশাল সার কারখানার আগুন সাড়ে চার ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নির্মাণ কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিক হয়ে সার কারখানায় ভয়াবহ আগুন লাগে। শুক্রবার দুপুরে ঘোড়াশাল ১ নম্বর সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। ফলে এই আগুনের ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আর আগুন কোনো স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা