সারাদেশ

বিদেশি পিস্তলসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : বিদেশি পিস্তলসহ নরসিংদীতে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের নেকজানপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৭) ও দক্ষিণ পুরানপাড়া এলাকার রেনু মিয়ার ছেলে কাউছার মিয়া (৩৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাসাইল এলাকার মোহাম্মদ হোসেন আলীর বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম ও কাউসার মিয়াকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা নরসিংদীসহ আশপাশের জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা