সারাদেশ

ধর্ষণ অভিযোগ: মীমাংসার সময় বেঁধে দেয়ায় এসআই বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণের অভিযোগ তদন্তে গিয়ে সময় বেঁধে দেয়া এসআই মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসআই মনিরুল ইসলাম নান্দাইল থানায় উপ-পরিদর্শক হিসাবে কর্তব্যরত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এসআই মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ পুলিশ লাইনে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া।

তিনি বলেন, ধর্ষণের মতো ঘটনার বিষয়ে কোনো আইনি সহায়তা না দিয়ে উল্টো ধর্ষণের শিকার কিশোরির পরিবারকে মীমাংসার বুদ্ধি দেয়ায় ও বিবাদীদের পক্ষ নিয়ে দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা, অদক্ষতা গুরুতর অপরাধ তথা বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থীর সামিল। যা শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় উপ-পরিদর্শক মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

সুত্র জানায়, উপজেলার নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় প্রায়ই উত্যক্ত করতেন মনির মিয়া। এ ঘটনায় তার অভিভাবকের কাছে বিচার দিলেও কোনো কাজ হয়নি।

এরমধ্যে ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে কিশোরী তার বাবাকে পাশের বাড়ি থেকে ডেকে আনতে গেলে মনির তার পথরোধ করে ধর্ষণ করেন।

ধর্ষণের পর মনির পালিয়ে যেতে চাইলে তাকে জাপটে ধরে কিশোরী চিৎকার দেয়। আশপাশের লোকজন ছুটে এলে মনির দৌড়ে পালিয়ে যান। পরদিন ১১ জানুয়ারি ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সালিশকারীরা ধর্ষকের সঙ্গে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ঘটনার পাঁচদিন পার হলেও ওই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কিশোরীর বাবা বাদি হয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগের পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম ও এএসআই নুর আহম্মেদ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে কিশোরীর কথা ছাড়াও স্থানীয় লোকজনের বক্তব্য শোনে এসআই মনিরুল মোবাইলে কোনো এক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার নির্দেশ দেন।

এ বিয়য়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, বুধবার রাতেই এ ঘটনায় মামলা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কিশোরীর ফরেনসিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে।


সান নিউজ/একে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা