সারাদেশ

ভূমিহীনদের অধিকার আদায়ে ভূমিহীন সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ‌'খাস জমির অধিকার, ভূমিহীন জনতার' এই শ্লোগানে ভূমিহীনদের অধিকার আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা শাখা আয়োজনে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ রুহিয়া থানা শাখার সভাপতি প্রফুল্ল কুমার বর্মনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুন।

এ সময় আরও মধ্যে উপস্থিতি ছিলেন- ভূমিহীন আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হানিফ বাংলাদেশি, সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা শাখার মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল আমিন, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ মো. আওয়াল মোল্লাহ, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।

এছাড়াও রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, আখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। সমাবশে রুহিয়া থানা এলাকার প্রায় ২ শতাধিক ভূমিহীন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা ভূমিহীনদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৭০ হাজার ভূমিহীনকে ২ শতক জমিসহ ঘর উপহার প্রদানের বিষয় তুলে ধরে সারাদেশের ন্যায় এ এলাকার দরিদ্র ও ভূমিহীনদের জন্য পুনর্বাসনের দাবি জানানো হয়।


সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা