সারাদেশ

আলজাজিরার সংবাদে সরকারের মাথা খারাপ হয়ে গেছে : এ্যানি

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সরকারে এক মন্ত্রী বলেছে জিয়াউর রহমানের খেতাব নাকি আইনসম্মতভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু তারাতো আইনসম্মতভাবেই ক্ষমতায় নেই। যারা আইনসম্মতভাবে ক্ষমতায় নেই, তাদের আইন নিয়ে কথা বলারও কোন অধিকার নেই। আলজাজিরা যেখানে হাত দিয়েছে সেখানেই সাকসেস হয়েছে। তাদের সংবাদের পর আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নেই। হাসিনার অবস্থান শেষ পর্যায়ে। এ পর্যায়ে ওষুধেও কিন্তু কাজ হবে না।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে এ্যানি চৌধুরী এসব কথা বলেন। এ্যানী চৌধুরীর লক্ষ্মীপুরের কালেক্টরেট স্কুল ভবন এলাকার বাসভবন জেলা তাঁতী দল এ আয়োজন করে।

বিএনপি নেতা এ্যানি আরও বলেন, এক এগারোর সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে। বিচার বিভাগ এবং আইনের শাসনকে জিম্মি করে আজকে তারা ক্ষমতার আসীনে রয়েছে। ৯ বছর আন্দোলনের পর এরশাদের পতন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন চাঙ্গা করছি। এ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হবে।

জেলা তাঁতী দলের আহবায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভপতিত্বে সভাপতির উদ্বোধক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তাঁতী দলের জেলা কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন চাষী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহীন, আবদুল আলিম হুমাযুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা