সারাদেশ

নাটোরে প্রিপেইড মিটার প্রতিস্থাপন প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে বাধ্যতামূলক নেসকো লি. এর প্রি পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং শনিবার নেসকো নাটোর অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। নেসকো লি. সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকবৃন্দের ব্যানারে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য দেন, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, দোবাশিষ রায়, রফিকুল ইসলাম নান্টু , রইস উদ্দিন সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন , আগাম টাকা দিয়ে প্রিপেইড মিটার কেনা ভ্যাট ট্যাক্সের নামে অতিরিক্ত টাকা নেয়া এবং যে কোন সময় মিটারের টাকা ফুরিয়ে গেলে লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত মানতে আমরা রাজী নই। তারা বলেন, গণশুনানীর মাধ্যমে জনগণ সম্মতি দিলে আমাদের আপত্তি নেই। না হলে যে কোন মূল্যে প্রিপেইড মিটার প্রতিস্থাপন প্রতিরোধ করা হবে। এর সমর্থনে আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বক্তারা।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা