সারাদেশ

দাগনভূঞায় ৪টি বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর দাগনভূঞা উপজেলার তালতলি বাজারের পশ্চিম পাশের বাহার মিয়ার বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর ও ১টি রান্নাঘর একেবারেই পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, বাড়িতে কোনো পুরুষ না থাকায় কোনোভাবেই কিছু রক্ষা করা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আশেপাশের প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধি আবুল হাশেম খোকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৎক্ষনাৎ ৯৯৯ নাম্বারে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিস ঘটনারস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩ পরিবার সবাই আপন ভাই তারা হলেন, আবু সৈয়দ খোকন, আবু সৈয়দ বাহার ও মৃত আবুল খায়ের।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসীর জানান, তাদের সাথে পূর্বে কারো সাথে কোনো শত্রুতার সম্পর্ক নেই। তবে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানান, ইলেক্ট্রিক শর্ট-সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। তবে কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি সব মিলিয়ে তাদের প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও দাগনভূঞা থানার এসআই মো. মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও আংশিক আর্থিক সহায়তা করেন এবং তাদের পুনর্বাসনের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা