সারাদেশ

বরিশালে বিএনপির সমাবেশ শুরু: পুলিশি নজরদারিতে নগরী

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বরিশালে বিএনপি’র বিভাগীয় বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে নগরীর জিলা স্কুল মাঠে এ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর মধ্যে বরিশাল মহানগরীসহ ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হতে শুরু করেছে। শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দিচ্ছেন।

তবে সমাবেশে আসা দলীয় নেতাকর্মীদের পথে পথে বাঁধা দেয়ার অভিযোগ করছেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া।

সমাবেশের প্রধান অতিথি করা হয়েছে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ- বীর বিক্রম। সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রয় কমিটির যুগ্ম মহাসচিব, বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তারা দু’জন মঞ্চে এসে পৌঁছেছেন।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

সভা সঞ্চালনা করছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া। শুরুতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত বাতিল, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি’র দাবি ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখছেন।

এদিকে, বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সমাবেশস্থল জিলা স্কুল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দুটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সমাবেশস্থলের প্রায় দুই কিলোমিটার জুড়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বনানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। তবে এখন পর্যন্ত কোন নেতাকর্মীকে ধরপাকরের খবর পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, মঙ্গলবার গভীর রাত থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মীদের বাসা বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ‘সমাবেশকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে বিষয়টিতে গুরুত্ব দিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, সমাবেশে নেতাকর্মীদের বাঁধা প্রদানের অভিযোগ সঠিক নয়। তবে যারা সমাবেশে আসছে তাদের মধ্যে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে দাঁড় করিয়ে তল্লাশী করা হচ্ছে। তাছাড়া চেকআপ পুলিশের স্বাভাবিক কার্যক্রম। আমাদের যেটা কার্যক্রম সেটা করবই।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা