সারাদেশ

টাঙ্গাইলে সরস্বতী প্রতিমা মেলা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: মঙ্গলবার সারাদেশে অনুষ্ঠিত হবে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা। পূজা উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী প্রতিমা মেলা। শহরের বিভিন্ন এলাকার পূজারীরা এই মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছেন প্রতিমাসহ পুজার সরঞ্জাম।

হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস অনুযায়ী হিন্দু বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী। এ দেবীর আরাধনা করেন হিন্দু ধর্মের শিক্ষার্থীসহ সকল বয়সী মানুষ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও হিন্দু ধর্মাবলীদের বাসা বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হবে। সারা দেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে পূজার আমেজ। পূজা উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী প্রতিমা মেলা। প্রতিমা তৈরির কারিগররা মেলায় এসে প্রতিমা তৈরি ও বিক্রী করছেন। শহরের বিভিন্ন এলাকা হতে আসা পূজারিরা পূজার জন্য পছন্দ মতো প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। একইসাথে কিনছেন পূজার অন্যান্য সরঞ্জাম।

প্রতিমা ক্রেতা স্বপন সাহা জানান, আমরা প্রতি বছর এই মেলা থেকে প্রতিমা কিনি এই মেলায় প্রতিমার দাম অনেক কম এবং দেখতেও অনেক সুন্দর। তিনি বলেন, ১৫ টাকার মধ্যে আমি একটা সুন্দর প্রতিমা কিনেছি।

মেলায় ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে। ছোট সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে তিন শ থেকে পাঁচশ টাকায়। মাঝারি সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে ছয়শ থেকে পনেরশ টাকায়। বড় সাইজের প্রতিমা বিক্রী হচ্ছে দুই হাজার থেকে দশ হাজার টাকায়। করোনার কারনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার পুজার সংখ্যা অন্য বছরের তুলনায় কম। এতে করে বিপাকে পরেছেন প্রতিমা বিক্রেতারা।

সুব্রত জানান, বেচা কিনি অনেক বেশী হয় এ বছর করোনার কারণে বেচা কিনি তেমন একটা ভালো না। গত দুই দিনে ৬টি প্রতিমা বিক্রি করতে পেরেছি।

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়ম অনুসারেই হয়। এই দিন শিশুদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করা হয়।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা