সারাদেশ

কেডিএ-র জনভোগান্তি ও দুর্নীতি বন্ধে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার উন্নয়নে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) স্থবিরতা, উন্নয়ন প্রকল্পের ধীরগতি, প্রকল্প বাস্তবায়নের নামে জনভোগান্তি, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং কেডিএ’র চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে কেডিএর সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গত ৬ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। এসময় মহাসচিব শেখ মোহাম্মাদ আলীসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও নাগরিক বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কেডিএর তৈরি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলো নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। সেখানের রাস্তা ও ড্রেন পরিকল্পিতভাবে করা হয়নি। এসব এলাকার ভবনগুলো গড়ে ওঠেছে যত্রতত্রভাবে। সোনাডাঙ্গা ও নিরালা আবাসিক এলাকার একটিতে যেমন ড্রেনেজ ব্যবস্থা তেমনি ব্যবস্থা করেনি গৃহস্থালী বর্জ্য ফেলার।
এছাড়াও কেডিএর নির্মিত আবাসিক হতে মূল সড়কে আসার জন্য কোনো সংযোগ সড়ক তৈরি করেনি। কেডিএর নির্মিত সড়কগুলো চলাচলের অনুপোযোগী হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। আর এসব কারণ এখন নগরের মানুষের দুর্ভোগের চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা আরো বলেন, আধুনিক ও পরিকল্পিত খুলনা নগরী গড়তে হলে আগামী ৫০ বছরের নকশা প্রণয়ন করতে হবে। আবাসন প্রকল্পে অপরিকল্পিতভাবে নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধ করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নে সকল অনিয়ম দীর্ঘসূত্রিতা ও দুর্নীতি বন্ধের করতে হবে এবং ময়ূরী আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করাসহ কেডিএ’র চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগেরও দাবি জানান।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা