সারাদেশ

টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: ‘পরিবেশ দূষণ বন্ধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ শ্লোগান নিয়ে টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে সবুজ পৃথিবীর সভাপতি কায়েম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক এএসএম সাইফুল্লাহ, লৌহজং নদীর সুরক্ষা কমিটির সভাপতি সৈয়দ আবদুর রহমান, উন্নয়ন সংস্থা আরপিডিও নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মীর জালাল আহমেদ, সেবকের নির্বাহী পরিচালক নাজমুল সালেহীন, গ্রীণ ক্লাবের সভাপতি মানিক শীল, ছায়াবীথির পরিচালক সাজ্জাদুর রহমান, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

বক্তারা বলেন, টাঙ্গাইল জেলায় বর্তমানে ২৮৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২৭টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র আছে। বাকি ১৫৮টি ইটভাটা অবৈধ। অবৈধ ইটভাটার কারণে পশুপাখির প্রজননের সমস্যা হয়। বায়ু দূষণের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়াও অবৈধ ইটভাটার কালো ধোয়ায় পরিবেশের বিপর্যয় ঘটায়। ইটভাটায় কয়লা পুড়ানোর নিয়ম থাকলেও তারা কাঠ পোড়াচ্ছে। এতে বন উজার হচ্ছে। এছাড়াও ফসলি জমির উপরের উর্বর মাটি ইটভাটায় ব্যবহার করছে। তাই তারা অবৈধ ইটভাটার বন্ধের দাবি জানান।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা