সারাদেশ

রানীশংকৈলে নৌকার প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : চতুর্থধাপে অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান (নৌকা) মেয়র পদে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আখি সরকার রোববার সন্ধ্যায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত মোকাররম হোসাইন ( ইস্ত্রি) পেয়েছেন ২ হাজার ৩৬৯ ভোট এবং বর্তমান মেয়র আলমগীর সরকার (ক্যারামবোর্ড) পেয়েছেন ২ হাজার ৩০১ ভোট।

এখানে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪ টা পর্যন্ত। ২/১টি অপ্রীতিকর ঘটনা ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। এখানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে একই দলের ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।তন্মধ্যে একজন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও অন্যরা শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৭০২ জন। পুরুষ ৭ হাজার ৩৯০ এবং নারী ভোটার ৭ হাজার ৩১২ জন ।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা