সারাদেশ

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়ী

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : কোন প্রকার বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত সাতক্ষীরা পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাজকিন আহম্মেদ চিশতি পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সোয়া সাতটায় ভোট গণনা করা হয়। গণনা শেষে ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি ২৫ হাজার ০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২শ’ ২১ ভোট। ১৩ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক।

এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নাজমুল হুদা দু’হাজার ৮শ’ ৮৮ ও ইসলামিক আন্দোলনের আব্দুর রউফ এক হাজার ৬শ’ ৭৯ ভোট পেয়েছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর ভোট গণনা শেষে তাসকিন আহমেদ চিশতির জয়লাভের বিষয়টি নিশ্চিত করেছেন। পৌর নির্বাচনে বেসরকারি ফলাফলে ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কায়সরুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডে সৈয়েদ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু ও ৯নং ওয়ার্ডে শেখ শফিক উদ-দৌলা সাগর বিজয়ী হয়েছেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বেসরকারিভাবে ১, ২,৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নূরজাহান বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন অনিমা রানী মন্ডল ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রাবেয়া পারভীন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সরকারিভাবে জেলা নির্বাচন অফিস থেকে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।

উল্লেখ্য, রোববার সকাল থেকেই ভোট সাতক্ষীরা পৌরসভার কেন্দ্রগুলি ভোটারদের সরব উপস্থিতিতে ভরে ওঠে। ভোটাররা অবাধে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা