সারাদেশ

ঠাকুরগাঁও নৌকার প্রার্থী বন্যার জয়

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : চতুর্থধাপে অনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আন্জুমান আরা বন্যা মেয়র পদে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনের মধ্যদিয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র হলেন তিনি। জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দীন রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্য়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আন্জুমান আরা বন্যা ২৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত শরিফুল ইসলাম শরীফ পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের আনোয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ৬৩ ভোট।

রোববার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪ টা পর্যন্ত। ২/১টি অপ্রীতিকর ঘটনা ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।সকালে সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের দাবি ভোটাররা করলেও প্রশাসন তা অস্বীকার করে।

তবে জেলা বিএনপির পক্ষ থেকে এ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে দাবি করে দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেন। তাদের অভিযোগ বেলা ১১ টার পরপরই সরকারি দলের ক্যাডাররা বেশিরভাগ কেন্দ্র দখল করে নেয় । তারা ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে মেয়র পদে নৌকায় ভোট দিতে বাধ্য করে ভোটারদের।

এছাড়াও অনেক কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাঁধা দেওয়া হচ্ছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ ছিল নিরব দর্শকের ভূমিকায়। এছাড়াও ভোটের কয়েকদিন পূর্ব হতে পুলিশ ধানের শীষের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি তল্লাশী চালিয়ে গ্রেফতার করছে। এমনকি অনেককে কেন্দ্রেও গ্রেফতার করে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

এ পৌরসভায় মেয়র প্রার্থী ৩জন,কাউন্সিলর প্রার্থী ৫৯জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

মোট ভোটার ৬০ হাজার ৭২৭ জন। পুরুষ ২৯ হাজার ৭১২ এবং নারী ভোটার ৩১ হাজার ১৫ জন ।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা