সারাদেশ

শ্রীপুরে লোকালয় থেকে হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া থেকে এক বুনো চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের কর্মকর্তারা হরিণটি উদ্ধার করেন।

শ্রীপুরের মাওনা ফাঁড়ীর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও স্থানীয়রা জানান, রোববার হরিণটি দুপুর ১২টার দিকে কপাটিয়াপাড়া এলাকার জৈনুদ্দিনের বাড়িতে ঢুকে পড়ে। পরে এলাকার লোকজন ধাওয়া করে হরিণটি ধরে পুলিশ ও বঙ্গবন্ধু সাফারী পার্ক কর্তৃপক্ষকে জানায়। পার্কের পশ্চিম-উত্তর পাশের গেটটি অনেকটাই অরক্ষিত। সেদিক দিয়ে হরিণটি বের হয়ে থাকতে পারে বলে দাবিও করেন স্থানীয়রা।

বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, হরিণটি স্থানীয়দের কাছ থেকে দুপুর ২টার দিকে বন বিভাগের লোকজন উদ্ধার করেছে। গত প্রায় বছর খানেক আগে তিনটি হরিণ সাফারী পার্কের সংরক্ষিত বনাঞ্চলের উম্মুক্ত এলাকায় অবমুক্ত করা হয়। ওই তিনটির মধ্যে এটি একটি। উদ্ধারকৃত পুরুষ চিত্রা হরিণ সাফারী পার্ক কর্তৃপক্ষের তত্বাবধানে রাখা হয়েছে।


সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা