সারাদেশ

পাথরবোঝাই ট্রাকে ২২ কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়ায় ২২ কেজি গাঁজাসহ আব্দুল করিম প্রামাণিক (৪৮) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব । এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাথর বোঝাই ট্রাক জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি বগুড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়ার মীরবাগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।

এ সময় পাথর বোঝাই একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ি আব্দুল করিম প্রামাণিককে আটক করা হয়। পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। আব্দুল করিম প্রামাণিক পাথর বোঝাই ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়েরের পর আটক মাদক ব্যবসায়িকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা