সারাদেশ

আশুলিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪

নিজস্ব প্রতিনিধি , সাভার : সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত ) জিয়াউল ইসলাম অভিযোগ ও আটকের বিষয়টি নিশ্চিত করেন । এর আগে শনিবার রাতে ভুক্তভোগী তরুণী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ।

আটককৃতরা হলেন-আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্ল্যার ছেলে রানা মোল্ল্যা।

পুলিশ জানায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া গাজিরচট এলাকায় ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক বান্ধবীর বাসা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন । এসময় অভিযুক্ত ওই চার ব্যক্তি ওই পোশাক শ্রমিকের গতিরোধ করে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। এরপরে পালাক্রমে ধর্ষণ করে এবং পুলিশকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয় ।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ওই পোশাক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে চার ব্যক্তিকে আটক করা হয়েছে । সেই সাথে ভুক্তভোগী পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে ।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/এলএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা