ছবি সংগৃহিত
অপরাধ

দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

জেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক তরুণীকে (১৮) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। তরুণীটি দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৪২৯

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত চিরিরবন্দর উপজেলা শহরের তেলীপুকুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঐ তরুণীকে উদ্ধার করে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১৫ নভেম্বর) চিরিরবন্দর থানায় ভুক্তভোগীর বোন মামলা করেন।

চিকিৎসাধীন তরুণী বলেন, পঞ্চগড় সদর উপজেলার এক যুবকের (২৪) সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে সেই যুবক পঞ্চগড় থেকে তাদের বাসায় এসে মা-বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন।

আরও পড়ুন: মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পরিবার তোর প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবকের সাথে বাড়ি থেকে চিরিরবন্দর রেলস্টেশনে যান তরুণী। সেখানে তারা পঞ্চগড়ে যাওয়ার কোনো ট্রেন না পেয়ে উপজেলার ঘুঘরাতলী বটগাছের নিচে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ২ টি ছেলে স্টেশন থেকে তাদের পিছু নেয়।

পরে তাদের সাথে যোগ হয় মাস্ক পরা আরও ৩ জন। তাদের মধ্যে মবিন নামের একজন বলেন, তোমাদের পালিয়ে যাওয়ার দরকার নেই। আমরা তোমাদের বিয়ে দেবো। এ প্রস্তাবে রাজি না হলে তারা ঐ তরুণী এবং তার প্রেমিককে মারধর করে। এক পর্যায়ে জোর করে একটি ভ্যানে তুলে তাদের মোবাইল কেড়ে নেয়।

আরও পড়ুন: ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

এ সময় তারা নির্মাণাধীন একটি ভবনে নিয়ে প্রেমিককে আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা করে। পরে ভুক্তভোগীদের ফেলে রেখে মোবাইল দিয়ে চলে যায় তারা। তখন ঐ যুবক ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা