ফাইল ছবি
স্বাস্থ্য

আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৪২৯

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২৯ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন: আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিধিলি

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৫৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪২৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০২ এবং ঢাকার বাইরের ১১২৭ জন। এ সময়ের মধ্যে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন, ঢাকার বাইরের ৩ জন।

আরও পড়ুন: কাল মনোনয়ন সংগ্রহ করবেন শেখ হাসিনা

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬১৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৪৭ জন, ঢাকার বাইরের ১২৭১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৪৮৭৮ জন, ঢাকার বাইরের ১ লাখ ৯৩ হাজার ২১৬ জন।

এ সময় আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯১ হাজার ৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২৫৩১ জন, ঢাকার বাইরের ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে তরুণের মৃত্যু

গত বছর ডেঙ্গুতে মারা যান ২৮১ জন। সে বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গু সংক্রমণ তেমন না দেখা গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৮ জনে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা