সংগৃহীত
স্বাস্থ্য

বরিশালে ডেঙ্গুতে মৃত্যু ৪

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬৬ জন।

আরও পড়ুন: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নিলুফা (৫৫), বানারীপাড়া উপজেলার সেনেহুয়ারা (৬০), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সেতারা (৬০) ও মঠবাড়িয়া উপজেলার ফরিদা (৫৫)। এদের মধ্যে নিলুফা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর ৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ হাজার ৪৭৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৬৮৮ জন। এখন পর্যন্ত বিভাগে ১৭১ রোগীর মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা