ছবি: সংগৃহীত
জাতীয়

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিধিলি

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও গভীর নিম্নচাপটি বাংলাদেশে আঘাত হানতে পারে।

আরও পড়ুন: বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে।

এটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূল এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: লোকালয়ে বাঘের বিচরণ, আতঙ্কে গ্রামবাসী

আজ সকাল ৬ টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে এগোতে ও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: টানেল ধসে এখনো আটকা ৪০ শ্রমিক

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

উল্লেখ্য, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রূপ নিলে এর নাম হবে মিধিলি। নামটি মালদ্বীপের দেওয়া।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার (১৭ নভেম্বর) সকাল নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার (১৮ নভেম্বর) ভোর নাগাদ এটি বাংলাদেশের মোংলা ও খেপুপাড়ার মধ্যদিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

এ সময় ঘূর্ণিঝড়টির গতি থাকতে পারে ৫৫-৬৫ কিলোমিটার, যা ঝোড়ো হওয়ার আকারে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা