সারাদেশ

কানাইঘাটে জয় পেলেন নৌকার লুৎফুর

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাট পৌরসভায় নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছে আওয়ামী লীগ।

নৌকার প্রার্থী লুৎফুর রহমান ৩ হাজার ৮শ’ ২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সুহেল আমিন পেয়েছেন ৩ হাজার ৬শ’ ৮৬ ভোট। তার প্রতীক ছিল জগ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে পৌরসভার প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জানা যায়, কানাইঘাট পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্র।

এ নির্বাচনে মেয়র পদে ৬, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ ও মহিলাদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৯ হাজার ৪২৭ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৮৮০ জন ও নারী ৯ হাজার ৫৪৭ জন।

উল্লেখ্য, তৃতীয় দফার পৌর নির্বাচনে গোলাপগঞ্জ ও জকিগঞ্জে নৌকা ডুবির পর জয়ের দেখা পেয়েছে বর্তমান সরকারের মনোনীত প্রার্থী।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা