সারাদেশ

বাবার প্রচারণায় ছেলে চলচ্চিত্র অভিনেতা রওশন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ভোটের মাঠে চলচ্চিত্র অভিনেতা জিয়াউল রওশন। আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পিতা নূরুল হক ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি। পৌর শহরের আগরতলা রোডে পিতার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাতে দেখা যায় তাকে।

রওশন জানান, ৫ ফেব্রুয়ারি থেকে এলাকায় রয়েছেন। থাকবেন ১৪ ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত। এর আগেও প্রচারণা চালিয়ে গেছেন কয়েকদিন। নূরুল হক ভূঁইয়ার একমাত্র ছেলে রওশন চলচ্চিত্রে অভিনয় করছেন ২০১৬ সাল থেকে। আইইউবি থেকে বিবিএ পাস করার পরই জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আবদুল আজিজ তাকে অভিনয় করার সুযোগ দেন।

তার অভিনীত প্রথম ছবি 'রক্ত' ব্যাপক সারা ফেলে। এরপর যৌথ প্রযোজনার 'ককপীট','ধেৎতেরেকি'সহ আরো কয়েকটি ছবিতে অভিনয় করেন। জানান, এবছর মুক্তি পাবে তার ১১টি ছবি। এই মুহুর্তে সবচেয়ে বেশি ছবি তার হাতে। করোনায় অনেকে অবসর সময় কাটালেও তার অবসর নেই। পিতার নির্বাচনে শুটিংয়ের ফাঁকে ফাঁকে এসে প্রচারণা চালাচ্ছেন।

৪ ফেব্রুয়ারি সিলেটে অভিনয় করে পরদিন আখাউড়া চলে আসেন। রওশন বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তার পিতা জয়ী হবেন। প্রচারণায় সরাসরি তাকে বাধা দেয়া না হলেও কোথাও বৈঠক করলে ওই বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। রওশনের পিতা নূরুল হক আখাউড়া পৌরসভার প্রথম মেয়র।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা