সারাদেশ

সৌদি আরবে আগুনে ছারখার চট্টগ্রামের সুলতানের পরিবার

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম: সৌদি আরবের মদিনায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ছারখার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ী ৯ নম্বর ওয়ার্ডের সাম্বির পাড়ার সুলতান আহমদের পরিবার। এই ঘটনায় একসাথে দুুই পুুত্রকে হারিয়ে শোকে মূহ্যমান তিনি।

নাড়ি ছেড়া ধন বলতে তার আর আছে বিবাহিত দুই মেয়ে। বাবা-মায়ের সাথে তারাও এখন পাগল প্রায়। তাদের শোকার্ত চিৎকারে কাঁপছে এখন সাম্বির পাড়া গ্রামের আশপাশের প্রতিবেশীরাও।

প্রতিবেশীরা জানান, বুধবার গভীর রাতে সৌদি আরবের মদিনা আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে বারমাই পাড়া আল খলিল এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকেলে দুই পুত্রের মৃত্যুর খবর পান বাবা সুলতান আহমদ। খবর পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

তবে বাকরুদ্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে খবরের সত্যতা পেয়ে বার বার জ্ঞান হারান বাবা সোলতান আহমদ ও মা হালিমা বেগম। সেই সাথে বোনদের ভাই হারানোর কান্না। এতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। তাদের সান্তনা দিতে ছুটে আসেন স্বজনেরা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিহতদের বাবা সুলতান আহমদের সাথে এই বিষয়ে কথা বলতেই বুকফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, বাবা অনেক কষ্ট করে পরিবারের সুখের আশায় ২ ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলাম। এখন আমার বুকের দুই ধন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরিবার নিয়ে দু'মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য উপার্জন করার এখন আমার আর কেউ থাকল না।

লোহাগাড়া সদর ইউপি সদস্য নুরুল কবির জানান, সুলতান আহমদের দুই ছেলে, দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তিন বছর আগে তার বড় ছেলে মিজানুর রহমান সৌদি আরব যান ভাগ্যবদলের আশায়। গত বছরের প্রথম দিকে দেশে করোনা সংক্রমণ শুরুর কিছুদিন আগে এনজিও থেকে ঋণ ও আত্মীয়-স্বজন থেকে ধার-দেনা করে ছোট ছেলে আরাফাত হোসেন মানিককেও সৌদি আরবে পাঠান। সেখানে দুই ভাই আলাদা জায়গায় কাজ করতো। ঘটনার দিন মানিক তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখানেই মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু ঘটে।

তিনি বলেন, শুনেছি এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাত নাগরিকের মৃত্যু হয়েছে। এরমধ্যে গুছিয়ে উঠার আগেই দুই পূত্রকে হারিয়ে দিশেহারা সুলতান আহমদ। পরিবারের উপার্জন আর ধার-কর্জ কিভাবে শোধ করবেন সে চিন্তায় অস্থির তিনি। মদিনার ওই অগ্নিকান্ডের সূত্রপাতের ব্যাপারেও কিছুই জানা যায়নি বলে জানান ইউপি সদস্য নুরুল কবির।

সূত্রমতে, সৌদি আরবের মদিনা নগরী থেকে ২৫ কিলোমিটার দূরে উহুদ পাহাড়ের কাছে বারমাই পাড়া আল খলিল এলাকায় একটি সোফা কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন সৌদি সময় রাত ২টা। আর বাংলাদেশে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল। এ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত হওয়ার খবর গণমাধ্যমে নিশ্চিত করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি সাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত হোসেন মানিক। বর্তমানে তাদের মরদেহ মদিনার কিং ফাহাদ হাসপাতাল মর্গে রয়েছে। বাকিদের নাম পরিচয় নিশ্চিতে কাজ করছে দূতাবাস। এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানান মোহাম্মদ মহসীন হোসেন।

উল্লেখ্য, চার বছর আগেও রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় ৪ বাংলাদেশি শ্রমিক আগুনে পুড়ে মারা যান। তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

হরমুজে উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি কড়া বার্তা

হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে আবা...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

গাজীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধে টিয়ারশেল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচ...

মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই কারবারি  গ্রেফতার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা