সারাদেশ

এক বাঘাইড় ৪১ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : এক বাঘাইড় মাছ শিকার করেই ভাগ্য ফিরেছে জেলে সাদ্দাদ সরদারের।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার জালে আটকা পড়ে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়েছে বলে জানা যায়।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ঘাটের দেলোয়ার সরদারের আড়ত থেকে ১২ শ' টাকা কেজি মূল্যে ৪১ হাজার টাকায় ওই বাঘাইড় মাছটি কিনে নিয়েছেন। এখন নদীতে পানি কমতে থাকায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে বলে ধারণা করেছেন স্থানীয় জেলেরা।

মো. চান্দু মোল্লা জানান, সকালে দোলোয়ার সরদারের আড়ৎ থেকে ডাকের মাধ্যমে ১২ শ' টাকা কেজি মূল্যে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ৪১ হাজার টাকায় কিনেছেন। এখন ওই মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড দেবেন।

ফোনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতির সাথে যোগাযোগ করে মাছটি বিক্রি করবেন। দুপুরের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা