সারাদেশ

রাজশাহী মহানগরীতে দৃষ্টিনন্দন  আলোকোজ্জ্বল সড়কবাতি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নগরবাসীর অপেক্ষা শেষ হয়েছে। প্রজাপতির মতো ডানা মেলে সড়কবাতিগুলো আলো দিচ্ছে নগরবাসীকে। রাজশাহী নগরীর বহরমপুর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ৪ লেন সড়কে বসানো সেই দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতিতে আলো জ্বলেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নান্দনিক সড়কবাতিগুলোর উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে আলোকোজ্জ্বল হয় ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক ও আশপাশের এলাকা।

রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কটিতে ১৭৪টি খুঁটি বসানো হয়েছে। প্রতিটি খুঁটিতে বসানো হয়েছে দুটি করে বাতি। মোট ১৭৪টি খুঁটিতে বসানো হয়েছে ৩৪৮টি আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি।

রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়েছে। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে ৭ ফুট ড্রেন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন ও তানভীর হাসান সজীব প্রমুখ।

সড়কের বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আইল্যান্ড। সবুজায়নের জন্য আইল্যান্ডে ইতোমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা