সারাদেশ

করোনার টিকা পেলেন লক্ষ্মীপুরের ১৮ কারাবন্দী

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ১৮ কারাবন্দীকে করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কারাগারে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার কারাবন্দীদের টিকা দেওয়া হয়।

জেলা সিভিল সার্জনের সহযোগিতায় একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে এ টিকা প্রয়োগ করেন।

কারাগার সূত্র জানায়, আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে বন্দীদের কারাগার হতে তাদের নিজ নিজ এলাকায় নিয়ে করোনা টিকা প্রদান করা সম্ভব হচ্ছে না। তাই তাদের জেলা কারাগারে করোনা টিকা প্রয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের, চিকিৎসক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি জেলা সুপার তোফায়েল আহমেদ ও সদর হাসপাতালের ডা. নাহিদুল ইসলাম প্রমুখ।

জেল সুপার মো. রফিকুল কাদের জানান, কারাবন্দীদের করোনা টিকা প্রয়োগে পুরো জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। পর্যায়ক্রমে বাকি কারাবন্দীদেরও করোনার টিকা দেওয়া হবে বলে জানান তিনি।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা