সারাদেশ

আগুনে পুড়লো ৫ লাখ টুপি, ৫২ হাজার জায়নামাজ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রুপগঞ্জে একটি গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে মজুদকৃত ৫ লাখ টুপি, ৫২ হাজার জায়নামাজ, ২৬ হাজার কার্পেট ও ১৬ হাজার ওয়ালমেট।

সোমবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার তারাবো দিঘীরপাড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি আবুল কাশেম পাটোয়ারির দাবি, আর্থিকভাবে তার ক্ষতি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আগামি রমজান মাসকে সামনে রেখে এই পণ্য সামগ্রীগুলো গুদামটিতে মজুদ করে রাখা হয়েছিল । গোডাউনের পরিকল্পিতভাবে আগুন দিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়িয়ে ফেলে। এর মধ্যে বেশীর ভাগই টুপি ও জায়নামাজ ছিলগুদামটি ভাড়া নেয়ার পর থেকে মালিকপক্ষের সাথে তার বিরোধ চলছে। এর জের ধরেই এই অগ্নিকান্ড ঘটাতে পারে বলে মনে করেন তিনি।

গুদামের মালিক নুর ইসলামের দুই ছেলে আরিফ ও শরীফ জানান, গুদামে নিয়মিত ৭ জন লোক নিয়োজিত থাকে। তবে সোমবার রাতে ছিল মাত্র ২ জন। তারপর আগুন দেখে তারা যখন কর্মচারীকে জিজ্ঞেস করলো তারা বললো কিছু না । পরে দেখতে পাই আগুন ছড়িয়ে পড়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ওসমান গনি জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ডেমরা স্টেশন থেকে দুইটি এবং আদমজী স্টেশন থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

সান নিউজ/এনএসি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা