সারাদেশ

বোরহানউদ্দিনে ছাগল চুরি মামলায় ছাত্রলীগ নেতাসহ আটক ৫

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়নে ছাগল চুরির ঘটনা ঘটেছে। এতে বোরহানউদ্দিন হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ফুলকাচিয়া ৫নং ওয়ার্ডের রামকৃষ্ণ মন্দিরের কাছে বোরহানউদ্দিন থানার টহলরত পুলিশ একটি একমাস বয়সের রাম ছাগলের বাচ্চাখাশি সহ ৫ জন চোরকে আটক করে।

এ বিষয়ে ছাগলের মালিক হাসান নগর ৭নং ওয়ার্ড বাসিন্দা মোঃ মিন্টু বেপারি বলেন আমি আমার ৫টি ছাগলের মধ্যে একটি ছাগল খুঁজে না পাওয়ায় বিভিন্ন জায়গায় খোজাখুজির পর জানতে পারলাম ছাগল সহ চোর থানায় আটক আছে। চোরদের আমি চিনতে পেরেছি তারা ফরিদ দালাল ওরফে (ফরিদ পাটওয়ারীর) ছেলে। তারা ফারদিনের নেতৃত্বে আমার ছাগল চুরি করে। এব্যাপারে আমি বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-০৩,তারিখ-০৯/০৩/২০২১ইং।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ বশির জানান, এব্যাপারে একটি মামলা রুজু হয়েছে আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আসামিরা হলেন মোঃ রাহীম (১৮) সাহিদ (২০) মো: সোহাগ (২৫), মো: বাপ্পী (২০) এবং ছাত্রলীগ নেতা মো: ফারদিন (১৮)।

উল্লেখ, ফরিদ পাটওয়ারী ওরফে (ফরিদ দালালের) ছেলে ফারদিন ও ফারাবী হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা