সারাদেশ

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিল। পথে বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস নামের ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায় সোহেল রানা।

কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল রানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/শিপলু জামান/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

আর্জেন্টিনাকেই সেরা মানছেন মোরিয়াসু

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা