সারাদেশ

বড়লেখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার বড়লেখা উপজেলার দক্ষিণবাজার, কুলাউড়া রোড, বড়লেখা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, মূল্যতালিকা না রাখা, ট্রেড লাইসেন্স না থাকা, বিস্ফোরক আইন না মেনে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণ বাজারে অবস্থিত পাল ব্রাদার্সকে ৫ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত জুনাকী ডিজিটাল ডিপাটমেন্টাল কর্ণারকে ২ হাজার টাকা, বড়লেখা রোডে অবস্থিত মেসার্স চৌধুরী ট্রের্ডাসকে ২ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা